Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাসদ কার্যালয়ে হামলা ও আটকের ঘটনায় আসকের নিন্দা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩০
জাসদ কার্যালয়ে হামলা ও আটকের ঘটনায় আসকের নিন্দা
আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ছবি: আসক ফেসবুক পেজ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে হামলা, মব সৃষ্টি, সভায় অংশ নেওয়া রাজনৈতিক কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং পরবর্তীতে ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, গতকাল শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্য- সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা জড়ো হয়েছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অন্যদিকে জাসদ এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল তাদের পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেই সভার আয়োজন করা হয়েছিল। জাসদের অভিযোগ- সভা চলাকালে যুবদলের নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করে মব সৃষ্টি এবং নেতা-কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

যুবলীগ কর্মীকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার, আসকের নিন্দাask_-web-thumb

আসক মনে করে, কোন রাজনৈতিক দলের নিজস্ব কার্যালয়ে পূর্ব নির্ধারিত সভা চলাকালে মব তৈরি করে তা ভণ্ডুল করা এবং পুলিশের উপস্থিতিতে রাজনৈতিক কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত দৃশ্যে যুবদলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের মব সৃষ্টি ও উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যাওয়ার বিষয়টি বিশেষভাবে উদ্বেগজনক।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের সংবিধানের ৩৭ অনুচ্ছেদে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার এবং ৩৮ অনুচ্ছেদে সংগঠন করার অধিকার স্বীকৃত হয়েছে। একইভাবে, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের (আইসিসিপিআর) ২১ অনুচ্ছেদে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং ২২ অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতা স্বীকৃত হয়েছে। এসব অধিকার গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক অংশগ্রহণ ও মতপ্রকাশের অন্যতম ভিত্তি।

জাসদ কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও রাজনৈতিক কর্মীদের লাঞ্ছিতের অভিযোগের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে আসক। পাশাপাশি সংস্থাটি বিজ্ঞপ্তিতে আরও বলেছে, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজসহ ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে হামলা, উস্কানি, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে।

বিষয়: জাসদরাজধানীগুলিস্তানকর্মীমব
সর্বশেষ
  • ১

    ‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

  • ২

    জেদ্দায় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ

  • ৩

    জাসদ কার্যালয়ে হামলা ও আটকের ঘটনায় আসকের নিন্দা

  • ৪

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইলিশ উৎসব

  • ৫

    বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে: ফয়জুল করিম

সম্পর্কিত
  • ‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

    ‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু

    রাজধানীর কামরাঙ্গীরচরে ‘কেউ পিছু ধাওয়া করছে’—এমন আতঙ্কে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার ওয়ালটন গলিতে এ দুর্ঘটনা ঘটে।

  • বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে: ফয়জুল করিম

    বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে: ফয়জুল করিম

    দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

  • খুলনায় এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

    খুলনায় এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

    দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) খুলনা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-৬, সদর কোম্পানি ও এসআরবি-৮ সদর কোম্পানীর যৌথ আভি

  • কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ২৫৪

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ২৫৪

    কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে অভিযানে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।