Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

আবারও উগান্ডার প্রেসিডেন্ট মুসেভিনি, এ নিয়ে ৭ বার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৭: ১৭
আবারও উগান্ডার প্রেসিডেন্ট মুসেভিনি, এ নিয়ে ৭ বার

উগান্ডার জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইওয়েরি মুসেভিনি। এই জয়ের মধ্য দিয়ে ৫ম বারের মতো দেশটির প্রেসিডেন্ট হয়েছেন তিনি। উগান্ডার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে মুসেভিনি ৭২ শতাংশ ভোট পেয়েছেন। এই বছর তার শাসনের ৪০ বছর পূর্ণ হতে যাচ্ছে। মুসেভিনি ১৯৮৬ সালে মিল্টন ওবোতে সরকারের পতন ঘটিয়ে বিদ্রোহী কমান্ডার হিসেবে ক্ষমতা দখল করেন।

Advertisement

অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পপ তারকা থেকে রাজনীতিবিদ হওয়া ববি ওয়াইন পেয়েছেন মাত্র ২৪ শতাংশ ভোট। দেশটির তরুণ প্রজন্মের ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াইন নির্বাচনের ফলাফলকে 'ভুয়া' বলে দাবি করেছেন। উল্লেখ্য, নির্বাচনের সময় দেশটিতে ইন্টারনেট বন্ধ ছিল।

ভোটে কারচুপির অভিযোগ তুলে ওয়াইন তার সমর্থকদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তার বর্তমান অবস্থান এখন অজানা। শনিবার তাকে নিজ বাসভবন থেকে জোর করে হেলিকপ্টারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তবে এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “গতরাতে (শুক্রবার) সেনাবাহিনী ও পুলিশ আমাকে ধরতে আমার বাড়িতে অভিযান চালায়। সেখানের পরিস্থিতি খুব খারাপ ছিল। তারা বিদ্যুৎ ও সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমি তাদের হাত থেকে পালাতে পেরেছি।”

উগান্ডার এবারের নির্বাচনে মুসেভেনির জয় খুব বেশি অবাক করার মতো ছিল না। ক্ষমতায় আসার পর তিনি বয়সসীমা ও মেয়াদসীমা তুলে দিতে সংবিধান দু’বার পরিবর্তন করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর তার নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।

বিষয়:
নির্বাচন
উগান্ডা
প্রেসিডেন্ট
ইওয়েরি মুসেভিনি
নির্বাচন কমিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

  • ২

    এসআরবির অভিযানে শ্রমিকের মৃত্যু: গুলি করা ‘দুর্বৃত্ত’ আসলে কারা?

  • ৩

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

  • ৪

    ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

  • ৫

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

সম্পর্কিত
  • র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

  • খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ হুমায়ুন কবির জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

  • মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।