Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা চলছেই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮: ৫১
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা চলছেই

ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠন নিয়ে নাটকীয়তা থামছেই না। ১১৮ জন বিধায়কের ম্যাজিক ফিগার নিশ্চিত করার দাবি জানালেও, রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার সন্তুষ্ট না হওয়ায় শনিবার বিজয় শপথ নিতে পারছেন না।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। গত সোমবারের ফলে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয় পায়। বিজয় নিজে দুটি আসনে লড়ায় বর্তমানে তাঁর দলের বিধায়ক সংখ্যা ১০৭। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বাকি ১১টি আসনের সন্ধানে নামতে হয় তাকে।

বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টায় কংগ্রেস তাদের ৫টি আসন নিয়ে ডিএমকে জোট ত্যাগ করে পাশে দাঁড়ায়। এরপর বামপন্থী দুই দল সিপিআই ও সিপিএম থেকে ৪টি এবং স্থানীয় দল ভিসিকে থেকে আরও ২ জন বিধায়কের সমর্থন পান তিনি। সব মিলিয়ে বিজয়ের পক্ষে মোট ১১৮ জন বিধায়কের সমর্থন নিশ্চিত হলেও শেষ মুহূর্তের নানা জটিলতায় পরিস্থিতি আবার অনিশ্চিত হয়ে পড়ে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে ১১৮ জন বিধায়কের সমর্থনের দাবি জানান। তবে রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার সাফ জানিয়ে দেন, প্রয়োজনীয় সমর্থনের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ পাননি তিনি। ফলে বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

এর মধ্যে নাটকীয় মোড় নেয় আইইউএমএল এবং এএমএমকে-এর অবস্থান। প্রাথমিকভাবে এই দলগুলোর সমর্থনের খবর চাউর হলেও পরে তারা জানায় যে থালাপতি বিজয়কে সমর্থন করছে না। এই টানাপোড়েনের সুযোগে দীর্ঘ ছয় দশক ধরে রাজ্যের ক্ষমতায় থাকা ডিএমকে ও এআইএডিএমকে নিজেদের বিভেদ ভুলে জোট গঠনের আলোচনায় বসেছে।

বামপন্থী নেতা ডি রাজা রাজ্যপালের এই সিদ্ধান্তকে সংসদীয় রীতিনীতির লঙ্ঘন বলে সমালোচনা করেছেন। ধারণা করা হচ্ছে, বিজেপি রাজ্যপালের ওপর প্রভাব খাটিয়ে বিজয়ের শপথ গ্রহণে বাধা দিচ্ছে।

তামিলনাড়ু বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল রোববার। এর মধ্যে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠন করতে না পারে, তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিষয়: তামিলনাড়ুবিধানসভা নির্বাচননির্বাচনভোটভারত
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।