
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরে ছড়িয়ে পড়েছে এবং এতে তিনি ব্যথায় ভুগছেন। তবে এর মধ্যেও তিনি বিভিন্ন জনস্বার্থের বিষয়ে কথা বলে যাচ্ছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
গত শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে হান্টার বাইডেন বলেন, বাবার এই পরিস্থিতি দেখা তার জন্য অত্যন্ত কষ্টের। তিনি আরও জানান, বাইডেনের ক্যানসার শনাক্ত হওয়ার বিষয়টি পরিবারের জন্য খুব কঠিন ছিল।
হান্টার বলেন, “ক্যানসার ছড়িয়ে পড়েছে। তার হাড়ে এবং আরও অন্যান্য জায়গায় মেটাস্ট্যাসিস হয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক এবং অনেক দিক থেকেই খুব দুর্বল করে দেওয়ার মতো।”
৮৩ বছর বয়সী জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
চার বছর মেয়াদে দায়িত্ব পালনের পুরো সময়জুড়েই তার বয়স নিয়ে উদ্বেগ ছিল। স্বাস্থ্যগত সমস্যার মাত্রা গোপন করার অভিযোগে তিনি ও তার হোয়াইট হাউসের উপদেষ্টারা তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
বিশেষ করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়কর পারফরম্যান্সের পর পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর এ সমালোচনা আরও জোরালো হয়।
হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর, গত বছরের মে মাসে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার কথা প্রকাশ করেছিলেন বাইডেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন