ads

মেয়েকে আছড়ে হত্যা: প্রতিবেদন দাখিল ১ সেপ্টেম্বর

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মেয়েকে আছড়ে হত্যা: প্রতিবেদন দাখিল ১ সেপ্টেম্বর
প্রতীকী ছবি

ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মেয়েকে আছড়ে হত্যা মামলায় বাবা কবির ইসলামের বিরুদ্ধে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার মামলার এজাহার আদালতে আসে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এজাহার গ্রহণ করে প্রতিবেদন জমার নির্দেশ দেন।

Advertisement

শিশু রাফা মনি কবিতাকে আছড়ে হত্যার ঘটনায় তার নানি সারমীন আক্তার শুক্রবার তুরাগ থানায় বাবা কবিরকে আসামি করে মামলা করেন। কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই মেহেদী হাসান ফয়সাল।

মামলার অভিযোগে বলা হয়, দুই বছর আগে কবিরের সাথে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। দীর্ঘদিন যাবৎ সে মাদকাসক্ত। মাদক সেবন করে প্রায় সময় লিমাকে অকারণে মারধর, গালিগালাজ করত। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে গত বুধবার বাবাকে দেখতে যান লিমা।

মামলার অভিযোগে আরও বলা হয়, সন্ধ্যা ৭ টার দিকে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির অত্যন্ত ক্ষিপ্ত ও উত্তেজিত হয় যায়। রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার উপর উঠিয়ে রাস্তায় আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত