Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খালি হাতেই শেষ হলো ফরাসি ফুটবলে দেশম অধ্যায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৩: ৫০
খালি হাতেই শেষ হলো ফরাসি ফুটবলে দেশম অধ্যায়

দিদিয়ে দেশমের অধীনে এক যুগেরও বেশি সময়ের সফল অধ্যায়ের সমাপ্তি হয়েছে ফরাসি ফুটবলে। শেষটা ভালো না হলেও জাতীয় দলের কোচ হিসেবে দেশমের অর্জনের পাল্লা বেশ ভারি। তার নেতৃত্বে ফ্রান্স একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, একবার রানার্সআপ, একবার ইউরো ফাইনালিস্ট এবং একবার ইউয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছে।

Advertisement
Advertisement
Advertisement

২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেন দেশম। সে সময় জিনেদিন জিদানদের প্রজন্মের পর ফরাসি ফুটবল কঠিন সময় পার করছিল। ২০১৪ বিশ্বকাপেও প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেনি দল। তবে এক ঝাঁক তরুণ প্রতিভাকে নিয়ে নতুন দল গড়ার জন্য দেশমকে সময় দিয়েছিল ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।

১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন দেশম। কোচ হিসেবে শুরুতে তাকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। তবে জাতীয় দলের কোচ হিসেবে শুধু কৌশল নয়, খেলোয়াড়দের সামলানোর দক্ষতাও গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় গত এক দশকে অন্যতম সফল ছিলেন দেশম।

২০১৬ ইউরোতে শিরোপার খুব কাছে গিয়েও পর্তুগালের কাছে ফাইনালে হেরে যায় ফ্রান্স। তবে সেই দলই দুই বছর পর রাশিয়া বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ে। কিলিয়ান এমবাপ্পে, পল পগবাদের মতো প্রতিভাবানদের নিয়ে গড়া দলকে বিশ্বচ্যাম্পিয়ন করেন দেশম। শেষ ১৬তে আর্জেন্টিনাকে হারিয়ে শুরু করা সেই অভিযানে ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে।

Advertisement
Advertisement
Advertisement
ছোট্ট গ্রাম থেকে বিশ্বমঞ্চে কুবারসির রূপকথার উত্থানPau Cubars

দেশমের সবচেয়ে বড় সাফল্য ছিল দলের ভেতরের ভারসাম্য ধরে রাখা। তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া ফ্রান্স দলে বিভিন্ন সময় বিভাজনের খবর এলেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। এমবাপ্পের সঙ্গেও একসময় মতবিরোধ তৈরি হলেও পরে তা কাটিয়ে দলকে এগিয়ে নিয়েছেন।

২০২২ বিশ্বকাপেও ফ্রান্সকে টানা দ্বিতীয়বার ফাইনালে তোলেন দেশম। আর্জেন্টিনার বিপক্ষে পিছিয়ে পড়েও এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচে ফিরে আসে দল। তবে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া হয়।

২০২৬ বিশ্বকাপকে বিদায়ী মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন দেশম। এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স সেমিফাইনালে উঠলেও স্পেনের কাছে ২-০ গোলে হেরে যায়। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ৬-৪ গোলে হেরে পরাজয় দিয়ে শেষ হয় তার শেষ অভিযান।

এক যুগের বেশি সময় জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আধুনিক ফুটবলে বিরল ঘটনা। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী দেশম খালি হাতে বিদায় নিলেও ফরাসি ফুটবলে তার অবদান তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে।

বিষয়: ফ্রান্স ফুটবলকিলিয়ান এমবাপ্পেফুটবলফুটবল বিশ্বকাপ
সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর