
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্বকাপে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১৮ জুন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ নয়। কিন্তু প্রথম ম্যাচের আগেই হ্যারি কেইনদের দলে অস্বস্তি। অনুশীলনের বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে গেছে তাদের।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ইংল্যান্ডের বেজক্যাম্প। সেখানেই পৌঁছানোর কথা ছিল কিছু অনুশীলন সামগ্রীর। রাস্তায় কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
চুরি হয়েছে ফুটবলারদের বুট, বল, ম্যাসাজ টেবিল, হোয়াইট বোর্ড ও আরও কিছু সামগ্রী। হ্যারি কেইন ও জুড বেলিংহামের বুটও নাকি খোঁয়া গেছে। সব মিলিয়ে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি কানসাসের বেজক্যাম্পে।
বিশ্বকাপের আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অনুশীলন করেছে ইংল্যান্ড। সেখান থেকেই অনুশীলন সামগ্রী যাচ্ছিল কানসাস সিটির বেজ ক্যাম্পে। দল পৌঁছানোর আগেই অনুশীলন সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছিল। চুরি হয়ে যাওয়ায় নতুন করে সব অনুশীলন সামগ্রীর ব্যবস্থা করতে হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন