Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কৌশলগত অংশীদারত্বে যেতে ৫-১০ বছরের যৌথ প্রকল্পের প্রস্তাব ইন্দোনেশিয়ার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৭: ০২
কৌশলগত অংশীদারত্বে যেতে ৫-১০ বছরের যৌথ প্রকল্পের প্রস্তাব ইন্দোনেশিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প নেওয়ার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচলের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাবও দিয়েছে দেশটি।

Advertisement

আজ মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা এসব প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনর্বহাল, বাংলাদেশ থেকে আরও ওষুধ আমদানি, জি-টু-জি ব্যবস্থায় পাটের ব্যাগ সংগ্রহ, বাংলাদেশি আলুর জন্য ইন্দোনেশিয়ার বাজার উন্মুক্ত করা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা।

দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকের খসড়াও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতাসহ আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

পরাশক্তিগুলোর সংঘাতের নাট্যমঞ্চ হবে না বঙ্গোপসাগর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীhumayun kabir

বিশ্বের বৃহত্তম হালাল খাদ্য ভোক্তা বাজার হিসেবে ইন্দোনেশিয়ার অবস্থানের কথা তুলে ধরে দুই দেশের মধ্যে হালাল সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) দিকে উন্নীত করার আহ্বান জানান তিনি।

আনিস মাত্তা বাংলাদেশের প্রস্তাবগুলোকে স্বাগত জানান। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য অর্জনে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প নেওয়ার প্রস্তাবের পাশাপাশি ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচলের সম্ভাবনা যাচাই করার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) সদস্যপদ এবং রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন চায়। আনিস মাত্তা এসব বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

হুমায়ুন কবিরের আমন্ত্রণে আনিস মাত্তা ৫ থেকে ৯ অক্টোবর সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন।

বিষয়: ঢাকাপ্রকল্পপররাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্র
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি