Advertisement

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের উপজেলা শাখার সভাপতিসহ আটক ১৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের উপজেলা শাখার সভাপতিসহ আটক ১৫
ছবি: চরচা

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তবে আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি আব্দুস সালাম জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। তারই অংশ হিসেবে মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে আব্দুল ওহাবকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আটক করে পুলিশ। কিন্তু তাকে পুলিশ ভ্যানে তোলা হলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয়। ওই সময় আটজন পুলিশ সদস্য আহত হয়। সেই ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে জামিনে বেরিয়ে এসে সুজানগর এলাকায় আবারও আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব ও তার সমর্থকেরা। পরে চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কয়েক সপ্তাহ পরই তারা জামিনে মুক্তি পান।