Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫২
রাজধানীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী রিমান্ডে
মহানগর দায়রা জজ আদালত। ছবি: বাসস

রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার আরও ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তিশার বাবা এবং খন্দকার মুশতাকের শ্বশুর মো. সাইফুল ইসলাম।

আজ বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানান। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, আসামিরা কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতাকর্মী। রিমান্ডপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন-বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. ইদ্রিসুল আলম (৫৫), আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য মো. মোজাম্মেল হক (৭৫), বাড্ডা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন মামুন (৫০), তাড়াইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল সিরাজী (৩২) এবং লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক খালেদ মাহমুদ ফয়সাল (৪০)।

তদন্ত কর্মকর্তা আবেদনে জানান, গুলশানে সংঘটিত ঘটনার মূল পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং পলাতক অপরাপর আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা জরুরি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকায় বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও রাষ্ট্রবিরোধী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ ঘটায়। তারা জনমনে আতঙ্ক তৈরি করতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

বিষয়: ককটেলরাজধানীবোমা হামলাআওয়ামী লীগরিমান্ড
সর্বশেষ
  • ১

    প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান অভিযুক্তের যাবজ্জীবন

  • ২

    চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

  • ৩

    জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

  • ৪

    রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

  • ৫

    রাজধানীতে ককটেল বিস্ফোরণের মামলায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সম্পর্কিত
  • চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

    মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়াল। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

    জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল

    ফেসবুকে গান পরিবেশন করে দেশজুড়ে আলোচনা ও সংহতি পাওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার পাশাপাশি জেলার আরও তিন জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন।

  • রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

    রাজশাহীতে পুঁইশাকের খেতে পড়ে ছিল ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু

    রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন তালপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ককটেল এবং ৪টি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। আজ বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএমসি কোম্পানির একটি দল সিটিহাট-টু-কামালচত্বর সড়কের পাশে নেসকো বিদ্যুৎ ক

  • হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

    গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাবে, এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে।