
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা প্রতিবেদক

প্রাইজবন্ডের পুরস্কারের টাকা দাবি এবং নষ্ট বা ত্রুটিপূর্ণ বন্ডের বিনিময় মূল্য পাওয়ার আবেদন ফরম হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকসেবা আরও সহজ ও কার্যকর করতে পুরস্কারের অর্থ দাবির জন্য পিবি-২৩ ফরম এবং নষ্ট বা ত্রুটিপূর্ণ প্রাইজবন্ডের বিনিময় মূল্য পাওয়ার আবেদন ফরম সংশোধন করা হয়েছে।
এই নির্দেশনা ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের জন্য প্রযোজ্য।
নতুন ফরমে আবেদনকারীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবিসহ বিস্তারিত তথ্য দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর অফিসে এসব আবেদন জমা দেওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আবেদন যাচাই প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতেই নতুন ফরম চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সংশোধিত ফরমগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।