Advertisement

সংসদে জামায়াত সরকারি দলের কাছে ‘ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছে না’: জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সংসদে জামায়াত সরকারি দলের কাছে ‘ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছে না’: জামায়াত
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী স্পিকার অথবা সরকারি দলের কাছে ‘ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছে না’ বলে দলটির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। আজ সোমবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় সভায় এমন অভিযোগ করা হয়েছে। পরে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Advertisement

পরওয়ার বলেন, ‘‘সংসদে সরকারি দল বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে এমনকি সংসদে কথা বলতে দিতে, আইন প্রণোয়নে, নানা নোটিশের ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালিয়েছি।”

Advertisement

জামায়াতের সেক্রেটারি আরো বলেন, ‘‘বিদ্যুৎ, গ্যাস সংকট, গণভোটের গণ রায় বাস্তবায়নে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে জামায়াত ভূমিকা পালন করেছে। কিন্তু সংসদে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ আমরা পাই নি। বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। সেগুলো বিরোধী দলীয় নেতা সম্পাদকদের মাঝে তুলে ধরেছেন।”