চরচা প্রতিবেদক

অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমসের ২১ কর্মীকে তুলে নেওয়ার ঘটনাকে মধ্যযুগীয় সহিংসতার দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি জানান, এভাবে কাউকে তুলে নেওয়া সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
আজ রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘গতকাল রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমের ২১ জন কর্মীকে তাদের কার্যালয় থেকে তুলে নেওয়া হয়। যেটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। যে যুক্তিতেই এটা হোক না কেন, কোনো অবস্থাতেই কোনো একটি প্রতিষ্ঠানের সকল কর্মীকে তুলে নেওয়া এবং কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া... এটি বাংলাদেশের মুক্ত সাংবাদিকতার জন্য অত্যন্ত নেতিবাচক একটা মধ্যযুগীয় সহিংসতার একটি দৃষ্টান্ত বলে আমরা মনে করি। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’’
দেশে মব সহিংসতা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘‘যৌথবাহিনীর অভিযান চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ছিনতাই, রাহাজানি, মব সহিংসতা অব্যাহত রয়েছে।’’
ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘‘সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ব্যাপক ঘাটতি ঝুঁকি সৃষ্টি করেছে। নির্বাচন সুষ্ঠু করতে সরকারি কর্মচারীদের নিষ্ক্রিয় রয়েছে।’’

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর