Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলায় নিহত ২৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯: ২১
কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলায় নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবারের এই হামলায় অন্তত ২৭ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

Advertisement

ইউক্রেন জানিয়েছে, চলতি বছরে কিয়েভে এটি সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। হামলায় শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১৩০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের স্মরণে আজ শুক্রবার শোক দিবস ঘোষণা করেছে কিয়েভ সিটি প্রশাসন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া রাতভর ৪৯৬টি ড্রোন এবং ৭৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এদিকে, হামলার খবর পেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, ‘‘আমাদের মিত্ররা প্রতিশ্রুত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সরবরাহ করলে আজ আরও অনেক মানুষের জীবন এবং ঘরবাড়ি রক্ষা করা যেত।’’

Advertisement
Advertisement
Advertisement
রাশিয়া-চীন সম্পর্ক: ‘জুনিয়র পার্টনার’ তত্ত্ব কি ভেঙে পড়ছে?xi-putin-reuters

রাতের ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘‘আগামী সপ্তাহে তুরস্কে হতে যাওয়া ন্যাটো সম্মেলনে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য হবে।’’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও কিয়েভে রাশিয়ার এ হামলার নিন্দা জানিয়েছে। তার মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং এতে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ক্রমেই বেড়েছে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করলে আরও তীব্র আকাশ হামলা শুরু করেছে মস্কো।

বিষয়: রাশিয়াআহতনিহতড্রোনক্ষেপণাস্ত্রইউক্রেন
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।