
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চাষাড়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে ২০২৫ সালের ১৪ জুলাই উদ্বোধন করা হয়। এটি ছিল দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ।
পুলিশ জানায়, ১৬ জুলাই 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচির জন্য স্মৃতিস্তম্ভটির চারপাশে সাজসজ্জার কাপড় টাঙানো হয়েছিল।
মঙ্গলবার ভোর ৩টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি কেরোসিন বা অন্য কোনো দাহ্য তেলজাতীয় পদার্থে ভেজানো একটি ছোট কাপড়ের পুঁটলি আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারে। জ্বলন্ত পুঁটলিটি স্মৃতিস্তম্ভের পাশে পড়ে আগুনের সূত্রপাত হয়।
তবে ঘটনাস্থলের কাছে অস্থায়ী পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
পুলিশের ভাষ্য, এক অজ্ঞাত ব্যক্তি ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে মঙ্গলবার বিকেলে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী বলেন, আশপাশের সড়ক ও ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষ হওয়ার পরই নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের কোনো কর্মী-সমর্থক এ ঘটনায় জড়িত ছিলেন কি না, তা নিশ্চিত করে বলা যাবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলমও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প