
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলকে ‘অশুভ’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেছেন। সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন তিনি।
খাজা আসিফ বলেন, “যখন ইসলামাবাদে শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। গাজা, ইরান এবং এখন লেবানন, ইসরায়েল ধারাবাহিক রক্তপাত ঘটিয়ে চলেছে। আমি প্রার্থনা করি, যারা ফিলিস্তিনিদের ভূমিতে এই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করে ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে চেয়েছিল, তারা যেন নরকবাস করে।”
যদিও পোস্টটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই মন্তব্যকে ‘চরম আপত্তিকর’ বলে অভিহিত করে জানায়, “যারা নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে, তাদের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডোন সার একে ‘ইহুদিবিদ্বেষী রক্তপাতমূলক অপবাদ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “একটি রাষ্ট্রকে ‘ক্যান্সার’ বলা মানে তার ধ্বংস কামনা করা।”
এর আগে শুক্রবার থেকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শান্তি আলোচনা শুরু হওয়ার সূচি নির্ধারিত। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় দুই শতাধিকের বেশি মানুষ নিহতের ঘটনা ঘটেছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন