
দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদূষণের কারণে সেখানকার ঐতিহাসিক দূর্গ লালকেল্লার দেয়ালে ‘কালো আস্তরণ’ পড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
বিবিসি জানিয়েছে, গবেষকরা দেখতে পেয়েছেন, মুঘল আমলের অনন্য এই স্থাপনার লাল বেলেপাথরের দেয়ালের সঙ্গে দূষিত পদার্থের বিক্রিয়ায় জমা আস্তরণ ০ দশমিক ০৫ মিলিমিটার থেকে ০ দশমিক ৫ মিলিমিটার পর্যন্ত পুরু।
সপ্তদশ শতকে নির্মিত লালকেল্লার ওপর বায়ুদূষণের প্রভাব নিয়ে এটিই এ ধরনের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা বলে জানিয়েছে বিবিসি।
গবেষকরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে সম্রাট শাহজাহান নির্মিত এই কেল্লাটির সূক্ষ্ম নকশা ও খোদাই করা কাজ নষ্ট হতে পারে।
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও ইতালির গবেষকরা ওই গবেষণা পরিচালনা করেন। গবেষণাটি পিয়ার-রিভিউ করে বিজ্ঞান সম্পর্কিত জার্নাল ‘হেরিটেজ’-এ প্রকাশ করা হয়েছে গত জুনে।
গবেষকরা কেল্লার দেয়ালের রঙের স্তর আলগা হয়ে যাওয়ারও প্রমাণ পেয়েছেন।

দিল্লিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, আটক শত শত
রোববার বিকেলে ভারতের কমিউনিস্ট দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্রসংগঠনের অনেক তরুণ বিক্ষোভকারী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

নাজমুল-মুশফিকের ফিফটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। হাসান মাহমুদের ফাইফারের পর দ্বিতীয় ইনিংসে শুরুতে অবশ্য কিছুটা চাপেই পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে অধিনায়ক নাজমুল হোসেন ও মুশফিকুর রহিমের লড়াকু ফিফটিতে বড় লিডের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে বাংলা

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার
সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলবে ঢাকা স্পেশাল-৩ ট্রেন। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪ ট্রেন।

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।