Advertisement

চট্টগ্রামে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে কিশোর খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ ছুরিকাঘাতে কিশোর খুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের ওয়্যারলেস কলোনিতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

Advertisement

নিহত হৃদয় দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করতেন। তিনি নগরীর খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আসিফ (১৭) নামে অপর এক কিশোরকে আটক করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম চরচাকে বলেন, পরিবারের সদস্যরা বলেছেন, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে বাসা থেকে ডেকে নেয়। পরে ছুরিকাঘাতের খবর পান।

Advertisement

আবদুর রহিম বলেন, “এলাকায় সিনিয়র-জুনিয়রদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছি। এছাড়া অন্যান্য বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।”