চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার কারণে একদিনের সাময়িক স্থগিতাদেশের পর বাংলাদেশ বিমান তাদের বেশিরভাগ গন্তব্যে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিশ্চিত করেছে দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।
যাত্রীদের নির্ধারিত সময়ের কমপক্ষে চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রুটে ফ্লাইট স্বাভাবিক থাকলেও পরিস্থিতির কারণে দোহা,দুবাই ও আবুধাবি রুট এখনো নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।
এদিকে, গতকাল শনিবার বাতিল হওয়া সৌদিগামী দুটি ফ্লাইটের নতুন সময় প্রকাশ করা হয়েছে। ঢাকা–মদিনা ফ্লাইট (বিজি ৩৩৭) আজ স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে গেছে এবং ঢাকা–জেদ্দা ফ্লাইট (বিজি ৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে উড়াল দেবে।
বিমান জানায়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট যাত্রীদের সময়মতো বিমানবন্দরে উপস্থিত থাকতে হবে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নতুন কোনো নির্দেশনা থাকলে পরবর্তীতে জানানো হবে।