
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এ অসত্য ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিচারক।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে লালমনিরহাটের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ (বর্তমানে আইন ও বিচার বিভাগে সংযুক্ত) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে অভিযোগের বিষয়ে তদন্ত করে গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ, ‘সার্চলাইট’ প্রোগ্রামের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী পরিচালক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম ও রিপোর্টার জাহিদ হোসেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ ও রাত ৯টার অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘সার্চলাইট’-এ ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রচার করা হয়। সেই প্রতিবেদনে বাদী আরিফুল ইসলামের বক্তব্য অসৎ উদ্দেশ্যে বিকৃত ও কেটে ছেঁটে প্রচার করা হয়েছে। পরবর্তীতে ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ থেকে মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হলে চ্যানেল ২৪ পুনরায় সংবাদ প্রকাশ করে দাবি করে যে, তাদের প্রতিবেদন প্রচারের পরই ওই বিচারককে বরখাস্ত করা হয়েছে।
তবে বাদী জানান, শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ (বর্তমানে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) মো. সোলায়মানের একটি অভিযোগের ভিত্তিতে এবং জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭ অনুযায়ী ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। চ্যানেল ২৪-এর সংবাদের কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে- এমন প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। বাদী তার বক্তব্য বিকৃত করার প্রমাণ হিসেবে একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন। একই সাথে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে তাদের নামে সমন জারির আবেদন জানানো হয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন