Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের খবর দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২: ২২
‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের খবর দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে’

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—এমন একটা খবর জানিয়েছিল পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার ও পাকিস্তান অবজারভার। এমনকি ভারতের মাটিতে খেলা না খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির আলোচনায় অচলাবস্থার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করার নির্দেশ দিয়েছে, এমন একটা খবরও কাল প্রচার করেছে এই গণমাধ্যমটি। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ, বাংলাদেশ বিশ্বকাপে না গেলে পাকিস্তান যাবে না—এমন কোনো সিদ্ধান্ত পিসিবি নেয়নি।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণও নেই। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। বিশ্বকাপ বয়কট করার মতো কোনো কিছুই আইসিসিকে দেখাতে পারবে না পাকিস্তান। পাকিস্তান তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজও খেলে এসেছে। এ ধরনের সংবাদ ভিত্তিহীন ও এগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার জন্য প্রচার করা হচ্ছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে, ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে তারা খেলতে যাবে না। এ নিয়ে চলছে দরকষাকষি। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দলও বৈঠক করে গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে গ্রুপ আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল–বদলের। যেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে। যদিও আয়ারল্যান্ড এ প্রস্তাবে রাজি নয়। আইসিসিও জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, ইএসপিএন–ক্রিকইনফো খবর দিয়েছে, নিজেদের সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে নাকি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। যদিও বিসিবি ইএসপিএন–ক্রিকইনফোর এই খবর অস্বীকার করেছে।

বিষয়: পাকিস্তানবাংলাদেশআইসিসিক্রিকেটভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

  • ২

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

  • ৩

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

  • ৪

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

  • ৫

    পাকিস্তান আসলে কে চালায়?

সম্পর্কিত
  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।