Advertisement

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৩

রাজধানীর উত্তরায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রিয়া আক্তার (২৭) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

Advertisement

আজ বুধবার বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রিয়া ৩২ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে আজ বিকেলের দিকে মারা যান তিনি।

এর আগে একই ঘটনায় দগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) ১০০ শতাংশ দগ্ধ ও এনায়েত আলী ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. শাওন জানান, গত শুক্রবার উত্তরা থেকে নারী ও শিশুসহ মোট ১০ জন দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

Advertisement

উত্তরার কামারপাড়া ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।