Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ নভেম্বর, ২০২৬
১০ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ নভেম্বর, ২০২৬
১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৫: ৫৫
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফ্লোরিডায় প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর
ফ্লোরিডার হলিউডে নির্বাচনী রাতের অনুষ্ঠানে স্ত্রী এরিকা ডোনাল্ডসকে সঙ্গে নিয়ে বিজয় উদ্‌যাপন করছেন বায়রন ডোনাল্ডস। ৩ নভেম্বর ২০২৬। ছবি: এপি/ইউএনবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য বায়রন ডোনাল্ডস। গতকাল মঙ্গলবারের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড জোলিকে পরাজিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডায় রিপাবলিকানদের রাজনৈতিক আধিপত্য কতটা সুসংহত, তা যাচাইয়ের পরীক্ষায় পরিণত হয়েছিল।

Advertisement

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্পের কট্টর সমর্থক ডোনাল্ডস বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হবেন। তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর। সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জোলি দল পরিবর্তন করে ডেমোক্র্যাট শিবিরে যোগ দিয়েছিলেন এবং মধ্যপন্থী অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই নির্বাচন ছিল এমন একটি পরীক্ষা, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের অজনপ্রিয়তার কারণে রিপাবলিকানরা যে রাজনৈতিক ক্ষতির মুখে পড়ছে, তার প্রভাব তার নিজের রাজ্যেও পড়ে কি না। এর ফলে ফ্লোরিডার গভর্নর পদটিও ডেমোক্র্যাটদের দখলে যাওয়ার ঝুঁকিতে পড়ে কি না, তা নিয়েও আগ্রহ ছিল। তিন দশকের বেশি সময় ধরে রাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি।

Advertisement
Advertisement
Advertisement

ডোনাল্ডস প্রতিদ্বন্দ্বী জোলিকে সাধারণ মানুষের জীবনযাপন ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন একজন উদারপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। পাশাপাশি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের সমর্থন করে আসা কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছেও পৌঁছানোর চেষ্টা চালান তিনি।

জাতীয় রাজনীতির বাইরে ফ্লোরিডায় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বাড়ির বিমার উচ্চ ব্যয়ের মতো বিষয়। ঘূর্ণিঝড়ে বারবার বিপর্যস্ত হওয়ার ইতিহাস থাকায় ফ্লোরিডায় বাড়ির বিমার ব্যয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি ইস্যু।

মধ্যবর্তী নির্বাচনে বিপাকে ট্রাম্প, এবার কী হবে?donald-trump

এক প্রজন্ম ধরে ফ্লোরিডা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য। বড় শহর, কৃষিনির্ভর জনপদ, নতুন করে বসতি গড়া অবসরপ্রাপ্ত মানুষ এবং বৈচিত্র্যময় লাতিনো জনগোষ্ঠীর স্বার্থের সংঘাত নির্বাচনে প্রতিফলিত হতো। অনেক সময় এক শতাংশেরও কম ভোটের ব্যবধানে নির্বাচনের ফল নির্ধারিত হয়েছে।

তবে ডিস্যান্টিসের শাসনামলে রাজ্যটির সেই পরিচিতি অনেকটাই ম্লান হয়ে যায়। ২০১৮ সালে প্রথমবার গভর্নর নির্বাচিত হওয়ার সময় তিনি মাত্র অর্ধ শতাংশেরও কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর জাতি ও লিঙ্গকেন্দ্রিক সাংস্কৃতিক বিতর্ককে সামনে আনেন তিনি।

এর একটি উদাহরণ হলো, সমালোচকদের দেওয়া ‘ডোন্ট সে গে’ নামে পরিচিত আইনটি। এই আইনে কিন্ডারগার্টেন থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশুদের যৌন অভিমুখিতা ও লিঙ্গপরিচয় বিষয়ে পাঠদান নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়ে ডোনাল্ডস আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন। ট্রাম্পের প্রতি সমর্থন বজায় রাখার পাশাপাশি তার কাছ থেকে কিছুটা দূরত্ব তৈরিরও চেষ্টা করেন তিনি। এর অংশ হিসেবে নিজের নির্বাচনী ওয়েবসাইটে ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করার বিষয়টি সীমিত রাখেন।

বিষয়: যুক্তরাষ্ট্রগভর্নরফ্লোরিডারিপাবলিকানডেমোক্র্যাটনির্বাচনঅঙ্গরাজ্যমার্কিন কংগ্রেসডোনাল্ড ট্রাম্পরাজনীতিবিমাঘূর্ণিঝড়
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

  • ২

    বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা

  • ৩

    একটি আইকনিক ছবির ইতিহাস

  • ৪

    ৭৫% কম জ্বালানিতে রান্না করবে ‘হট ব্যাগ’

  • ৫

    শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ‍্যমেই ফিরতে হবে: জাহেদ

সম্পর্কিত
  • রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

    রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

    রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল করার ঘটনায় ১৬১ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

  • শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ‍্যমেই ফিরতে হবে: জাহেদ

    শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ‍্যমেই ফিরতে হবে: জাহেদ

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ‍্যমেই দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাজাপ্রাপ্ত আসামি হাওয়ায় শেখ হাসিনার ক্ষেত্রে ‘অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

  • সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

    সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

    জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।