চরচা প্রতিবেদক

ফেসবুকে ভুয়া আইডি খুলে এক নারীকে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে আল আসিফ মাহমুদ প্রিন্স নামের এক মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
আজ বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়ার সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
সিআইডি জানায়, ঘটনার শুরু ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে। একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী নারীকে মেসেজ পাঠিয়ে তার এবং তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয়।
হুমকির মুখে ভুক্তভোগী একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা পাঠান। পরে তিনি আশুলিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে সিপিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে।
তদন্তে জানা যায়, প্রিন্স চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। তিনি ভুয়া আইডি ব্যবহার করে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।
সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ স্বীকার করেছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্তে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর