Advertisement

আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার
আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার। ছবি: ইউএনবি

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্যনিরাপত্তা বজায় রাখতে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট সাড়ে আট লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে সরকার। খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement

আজ রোববার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

এর মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি তিন লাখ টন ধান কেনা হবে। এ জন্য প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

এছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করা হবে।

সভা শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

আগামী ১৪ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।