Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে শিশুসহ নিহত ১১

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫৯
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে শিশুসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার সলসভিল টাউনশিপের একটি হোস্টেলে বন্দুকধারীদের নির্বিচার গুলিতে তিন বছর বয়সী একটি শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

Advertisement

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। বন্দুকধারীদের হামলায় আরও ১৪ জন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা মাথে বলেন, অন্তত তিনজন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেলটিতে প্রবেশ করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তারও হয়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা ভোর সাড়ে ৪টার সময় হোস্টেলটিতে প্রবেশ করে পানরত ওই লোকজনের ওপর গুলি চালায়। এ সময় যারা নিহত হন তাদের মধ্যে ১২ বছর বয়সী এক বালক ও ১৬ বছর বয়সী এক কিশোরী রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিগেডিয়ার ম্যাথে জানান, মোট ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

ওই হোস্টেলটিকে একটি ‘অবৈধ মদের ক্লাব’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এইসব অবৈধ ও লাইসেন্সবিহীন মদের আসর নিয়ে আমরা কঠিন সমস্যায় আছি। এসব জায়গাতেই বেশিরভাগ নির্বিচার গুলিবর্ষণের ঘটনাগুলো ঘটে। গোলাগুলির মধ্যে অনেক নিরপরাধ মানুষও মারা পড়ে।”

দক্ষিণ আফ্রিকায় খুনের ঘটনা অনেক বেশি ঘটে থাকে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) তথ্যমতে, ২০২৩-২৪ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রতি এক লাখ মানুষে ৪৫ জন খুন হয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন প্রায় ৬৩ জন খুন হয়েছেন।

বিষয়: আহতবন্দুকধারীনিহতগুলিবিদ্ধদক্ষিণ আফ্রিকাগুলি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।