Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ট্রাম্প-মামদানির বৈঠকে সৌহার্দ্যের বার্তা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮: ৪৪
ট্রাম্প-মামদানির বৈঠকে সৌহার্দ্যের বার্তা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম সরাসরি বৈঠক স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক মাস ধরেই প্রকাশ্যে রাজনৈতিক বিরোধে জড়িয়ে ছিলেন ট্রাম্প-মামদানি। তবে এই বৈঠকে তিক্ততার কোনো ছাপই রাখেননি তারা।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউসের বৈঠকে দুই নেতাই ছিলেন হাস্যোজ্জ্বল; পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ। নিউইয়র্কে অপরাধ নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার ব্যয় কমাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও করেছেন তারা।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প একজন ৭৯ বছর বয়সী ব্যবসায়ী রাজনীতিক, আর ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট সোশ্যালিস্ট মামদানি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তুলনামূলক তরুণ নেতা। অভিবাসন থেকে শুরু করে অর্থনৈতিক নীতি প্রায় প্রতিটি বিষয়েই তাদের মতপার্থক্য স্পষ্ট। এর আগে ট্রাম্প তাকে ‘কমিউনিস্ট’ বলেও কটাক্ষ করেছিলেন। তবু শুক্রবারের বৈঠকে দুই নেতার মধ্যে দেখা গেছে ভিন্ন ধরনের উষ্ণতা।

বৈঠকের এক পর্যায়ে মামদানি ট্রাম্পের ডেস্কের পাশে দাঁড়ালে ট্রাম্প হাসিমুখে তর হাত চাপড়ে অভিবাদন জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি বিষয়ে একমত হয়েছি। একটি জায়গায় আমরা পুরোপুরি একমত আমাদের প্রিয় শহরটিকে আরও ভালো করা।”

Advertisement
Advertisement
Advertisement

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কিছু বিদেশি রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়ে কঠিন পরিস্থিতিতে ফেললেও, মামদানির ক্ষেত্রে উল্টোভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশই দেখা গেছে। বৈঠকের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বৈঠকটি ‘অত্যন্ত বন্ধুত্বপূর্ণ’ হবে এবং তা-ই হয়েছে।

বৈঠক শেষে মামদানি বলেন, “আমাদের মধ্যে অনেক মতবিরোধ থাকলেও আজকের আলোচনায় তা প্রাধান্য পায়নি। আমরা বেশি মন দিয়েছি নিউইয়র্কবাসীর সেবা করার অভিন্ন লক্ষ্যে। এই আলোচনার জন্য আমি প্রেসিডেন্টের সত্যিই প্রশংসা করি।”

ট্রাম্পও সন্তোষ প্রকাশ করে বলেন, “তিনি যত ভালো কাজ করবেন, আমি ততই খুশি হব।”

বিষয়: আমেরিকাব্যবসায়ীডোনাল্ড ট্রাম্পরাজনীতিনিউইয়র্ক
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।