Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইন চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধায় ব্যর্থ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৫: ৫১
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইন চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধায় ব্যর্থ

কুষ্টিয়ার দৌলতপুররের প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাধায় ব্যর্থ হয়েছে তারা। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

Advertisement

বিজিবি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, চার নারী, চার পুরুষ ও চার শিশুসহ ১২ জনের একটি দলকে ভোরে সীমান্তের কাছাকাছি এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ভারতীয় সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, বিজিবির সঙ্গে সমন্বয় করে তারা রাত-দিন সীমান্তে নজরদারিতে সহায়তা করছেন। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন।

এদিকে, সীমান্ত এলাকায় মাইকিং করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সতর্কবার্তা দিয়েছে বিজিবি। সেই সঙ্গে দৌলতপুর সীমান্ত এলাকার ১৪টি বর্ডার আউটপোস্টে (বিওপি) অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগbsec

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘‘সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রাতের আঁধারে বিএসএফ বিভিন্ন সময়ে পুশ-ইনের চেষ্টা করছে বলে আমরা তথ্য পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সীমান্তের আলো বন্ধ করেও এ ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’’

রাশেদ কামাল রনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। সম্মেলনে উভয় পক্ষ বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত ৮ থেকে ১১ জুন পর্যন্ত চার দিনব্যাপী এ সম্মেলন বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মাদক, অস্ত্র, জাল মুদ্রা, স্বর্ণ ও অন্যান্য চোরাচালান পণ্য পাচার, অবৈধ সীমান্ত অতিক্রম এবং মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করা হয়।

বিষয়: বাংলাদেশবিএসএফসীমান্তকুষ্টিয়াবিজিবি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।