
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের বাজেট বরাদ্দে বড় ধরনের বৃদ্ধি প্রস্তাব করেছে সরকার। নতুন অর্থবছরে সংস্থাটির জন্য ৪,৪০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের ২,৯৫৬ কোটি টাকার তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ৯.৩৮ লাখ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৩,৬৪৩ কোটি টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ৭৫৭ কোটি টাকা। ফলে আগের অর্থবছরের তুলনায় ইসির বরাদ্দ বেড়েছে ১,৪৪৫ কোটি টাকা, যা শতকরা হিসেবে ৪৮.৮৮ শতাংশ।
এর আগে ইসি সরকারের কাছে ৫,৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। তবে বিদায়ী অর্থবছরের শেষে সংস্থাটি ৮৯৪ কোটি টাকা ফেরত দিতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০২৫-২৬ অর্থবছরের শুরুতে ইসির জন্য ২,৯৫৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যয় মেটাতে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৪,৩৪৬ কোটি টাকা করা হয়।
চলতি অর্থবছরে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। এ ক্ষেত্রে নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ভোট কার্যক্রম শুরু করতে পারে ইসি।
সংশোধিত বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে ইসি মোট ৩,১৫০ কোটি টাকা পেয়েছে, যার মধ্যে প্রায় ২,২৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে।
প্রস্তাবিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে, তা আমরা সর্বোচ্চ দক্ষতার সঙ্গে ব্যবহার করব।”
বর্তমানে দেশে ১৩টি সিটি করপোরেশন, ৫০০টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ এবং ৪,৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে দুই বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, যা ইসির ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।
বরাদ্দ বৃদ্ধির পেছনে স্থানীয় সরকার নির্বাচন বড় কারণ কি না–এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “স্বাভাবিকভাবেই আসন্ন অর্থবছরের এই বরাদ্দ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের সঙ্গে সম্পর্কিত।”
নিয়মিত কার্যক্রম যেমন ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র বিতরণের পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে ইসি অতিরিক্ত ১৩টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে দুইটি সিটি করপোরেশন, চারটি পৌরসভা, ১০টি উপজেলা পরিষদ এবং ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজন।
এছাড়া শূন্য বয়স থেকে ১৮ বছরের কম নাগরিকদের নিবন্ধন ও এনআইডি প্রদান, এনআইডি তথ্য সংরক্ষণের জন্য মিনি আর্কাইভ ও লাইব্রেরি স্থাপন এবং কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশনে পূর্ণাঙ্গ ডিজাস্টার রিকভারি সাইট গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে বাজেট সংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।