Advertisement

আবারও এলপি গ্যাসের দাম বাড়ল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আবারও এলপি গ্যাসের দাম বাড়ল

এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬ টাকা হয়েছে। এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Advertisement

নতুন এই দর আজ সোমবার সন্ধ্যা ৬টা কার্যকর হবে।

এর আগে ৪ জানুয়ারি গ্যাসের দাম ৫৩ টাকা বেড়ে ১৩০৩ টাকা হয়েছিলো।