
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

উত্তর আফ্রিকার স্প্যানিশ শহর সেউতা এবং মরোক্কো সীমান্তে প্রায় ৬০ হাজার অভিবাসীর হঠাৎ প্রবেশের পর সমুদ্র উপকূলে ৫০০ মিটারের (১ হাজার ৬৪০ ফুট) ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন সরকার।
সীমান্ত পার হওয়ার এই মর্মান্তিক চেষ্টায় এ পর্যন্ত অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
শনিবার সকালে স্পেনের কোস্টগার্ড তারাজাল এলাকায় এই ব্যারিয়ার বসানোর কাজ শুরু করে। গত কয়েকদিনে অভিবাসীরা প্রধানত এই পথটিই ব্যবহার করছিল। বিষয়টিকে নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করেছে স্পেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে অনুপ্রবেশ করা প্রায় সব অভিবাসীই স্বেচ্ছায় মরোক্কোয় ফিরে গেছেন।
ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
শনিবার পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। তবে স্প্যানিশ কর্মকর্তাদের মতে, মরোক্কো সীমান্তে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। সীমান্তে থাকা পাথরের বাঁধ ডিঙাতে গিয়ে অনেকে পানিতে ডুবে ও হুড়োহুড়িতে পিষ্ট হয়ে মারা যান।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন