Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহারে আমেরিকার নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ২৬
অ্যানথ্রোপিকের প্রযুক্তি ব্যবহারে আমেরিকার নিষেধাজ্ঞা

অ্যানথ্রোপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ফেডারেল সরকারি সংস্থাগুলোকে এই প্রযুক্তি ব্যবহার না করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘আমাদের এই প্রযুক্তির প্রয়োজন নেই, আমরা আর তাদের সঙ্গে ব্যবসা করব না।’’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীকে তাদের এআই প্রযুক্তির অবাধ ব্যবহারের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে অ্যানথ্রোপিক।

সিইও দারিও আমোদেই স্পষ্ট জানিয়েছেন, তাদের তৈরি ক্লড চ্যাটবটটি গণ-নজরদারি বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কোম্পানির এই অবস্থানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং সাপ্লাই চেইন রিস্ক হিসেবে চিহ্নিত করেছে পেন্টাগন।

Advertisement
Advertisement
Advertisement

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘‘কোনো কট্টর বামপন্থী বা ওক কোম্পানি আমাদের সামরিক বাহিনীকে যুদ্ধের নিয়ম শেখাবে না।’’ তবে বর্তমান সামরিক প্ল্যাটফর্মগুলোতে থাকা এই প্রযুক্তি সরিয়ে নেওয়ার জন্য ছয় মাসের সময় দেওয়া হয়েছে।

অ্যানথ্রোপিকও দিয়েছে পাল্টা জবাব। শুক্রবার রাতে এক বিবৃতিতে অ্যানথ্রোপিক এই পদক্ষেপকে আইনগতভাবে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, পেন্টাগনের হুমকি বা শাস্তির ভয়ে তারা তাদের সুরক্ষা নীতি থেকে সরে আসবে না এবং এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে লড়াই করবে।

সিলিকন ভ্যালিতে এই ঘটনা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এবং গুগল-এর অনেক বিজ্ঞানী অ্যানথ্রোপিকের এই সাহসী অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই সংঘাতের ফলে এলন মাস্কের চ্যাটবট গ্রোক সামরিক খাতে লাভবান হতে পারে।

বিষয়: আমেরিকানিষেধাজ্ঞাডোনাল্ড ট্রাম্পএআইপ্রযুক্তিপণ্য
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।