চরচা প্রতিবেদক

১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন।
আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পাবেন।
এর আগে, গত ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনার আওতায় প্রায় ১৫ বছর আগের বরখাস্তের আদেশ বাতিল করে কোহিনূর মিয়াকে চাকরিতে পুনর্বহাল করে সরকার।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর