বরিশাল প্রতিনিধি

‘জামায়াত আমাকে ছাড়া কাকে ভোট দেবে? তারা আল্লাহর আইন চায়, আমিও চাই–কাজেই তারা আমাকে ভোট দেবে।’–এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আজ বুধবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জামায়াতের সঙ্গে জোট ভাঙার মূল কারণ তাদের ইশতেহারে ইসলাম না থাকা। ফয়জুল করিম বলেন, “আমরা ইসলামের পক্ষে একটি আলাদা নির্বাচনী বক্স চেয়েছিলাম। কিন্তু জামায়াত তাদের ইশতেহারে ইসলামের কথা রাখেনি।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, ভোটের পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয়। ভোটাররা যেন নিজের পছন্দমতো ভোট দিতে পারে–সেটা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত আমি কোনোভাবেই বলব না যে নির্বাচনের মাঠ সঠিক আছে কি না।
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে এই নেতা বলেন, নির্বাচিত হলে মিথ্যা মামলা প্রত্যাহারের উদ্যোগ এবং বরিশালে চাঁদাবাজি নির্মূলে ভূমিকা রাখবেন। পাশাপাশি অসমাপ্ত উন্নয়নকাজগুলো সম্পন্ন করার অঙ্গীকারও করেন তিনি।
তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে একটি সুন্দর বরিশাল গড়ে তুলবো।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক পর্যায়ে তিনি পুলিশকে বলেন যে তার স্বামী মারুফ নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে। পরবর্তীতে মারুফের ইজিবাইক ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দেন ফাল্গুনী খাতুন।