
রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পদত্যাগের খবরকে গুজব আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন তিনি, দলের সঙ্গেই আছেন।
আজ শুক্রবার বিকেলে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকব।”
বৃহস্পতিবার রাতে এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে জানায় এনসিপি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল বর্তমান সরকারও একই সাথে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যক্তয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।”
তিনি বলেন, “ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।”
এনসিপির এই নেতা আরও বলেন, “একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।”

রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার
নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১
রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।

রিয়াদে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকার
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন– বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।