
অক্টোবরের ১৬ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু
চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড আলীনগরে সাদ্দামের অফিসের সামনে এই ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ।
নিহত তারেক হোসেন বাপ্পি (২৬) উপজেলার মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত তাফসিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা একজনের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, বাড়বকুণ্ডে দুই যুবককে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা করে। এসময় দুইজন গুলিবিদ্ধ হন। রাত ১১ টা ৫০ মিনিটে তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অক্টোবরের ১৬ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু
চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮২০ জন।

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে পাঁচজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ শনিবার সকাল ৭টার কিছু সময় পর ইনানি মেরিন ড্রাইভ সড়কে রিসোর্টটিতে আগুন লাগে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিস

নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে
ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন। আজ শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”