
উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চরচা ডেস্ক

সব ধর্মের মানুষ যেন নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব ধর্মীয় সম্প্রদায় যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্ভয়ে, স্বাধীন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন- সে লক্ষ্যে কাজ করার জন্য আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।” খবর বাসসের।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, “সরকার দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অনুরূপ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়গুলোর পরিচালনা, সংস্কার ও উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী-ভাতা প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার এবং ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”
বাণীতে তিনি বলেন, “এ দেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে। যা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এর সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার সমাজ-সংস্কৃতি ও ঐতিহ্য।”
“ধর্ম, বর্ণ বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, বঞ্চনা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের, আমাদের সবার। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও যেন ছড়িয়ে পড়ে- আমি সেই আহ্বানও জানাই”, বলেন রাষ্ট্রপতি।

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।