Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১০: ১২
নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে
নেহা বোরা ও অভিজিৎ দীপকে। ছবি: এএনআই

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন। আজ শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Advertisement

দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। সিজেপির অভিজিৎ দিপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

সিজেপির দাবি, দীপকেকে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে সিজেপির নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্ক শিন্ডে এএনআইকে বলেন, “দীপকেকে আটক করার আট ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। কিন্তু তিনি কোথায় আছেন, তা এখনো আমরা জানি না। তাঁকে আইনজীবী কিংবা আমাদের দলের সদস্যদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। কী কারণে তাকে আটক করা হয়েছে, তা-ও আমরা জানতে পারিনি।”

Advertisement
Advertisement
Advertisement
আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা Neha Bora-Reuters-

গতকাল শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগেই বাসা থেকে অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় আটক করা হলো সিজেপি নেতাকে। একই দিন পুলিশ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেতা নেহা বোরাকেও আটক করেছে। তাকে যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়েছে। এর আগে ১০ অক্টোবর তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তারা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

এদিকে, কনট প্লেসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং পুলিশের পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

বিষয়: পুলিশভারতককরোচ জনতা পার্টিদিল্লিআটক
Advertisement
সর্বশেষ
  • ১

    সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

  • ২

    কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

  • ৩

    নেহা বোরাকে ছেড়ে দিল পুলিশ, আদালতে তোলা হবে অভিজিৎকে

  • ৪

    আমেরিকা নির্ভরতার মূল্য দিচ্ছে সৌদি আরব

  • ৫

    হাজারীবাগের হাজি নুরুর তেহারি খেতে এত ভিড় কেন?

সম্পর্কিত
  • সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

    সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

    চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

  • কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

    কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫

    কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনে পাঁচজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ শনিবার সকাল ৭টার কিছু সময় পর ইনানি মেরিন ড্রাইভ সড়কে রিসোর্টটিতে আগুন লাগে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিস

  • নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    “সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

  • উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

    বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।