
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি জয়ের পর সেখানে মুসলমানদের সঙ্গে হওয়া নির্যাতনের বিষয়গুলো জামায়াত ইসলামী বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।
সাত দিনের জাপান সফর থেকে ফিরে আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন শফিকুর রহমান। তিনি জানান, ‘পুশ ইনের’ বিষয়ে যাচাই-বাছাই করে জামায়াত ভূমিকা নেবে। জামায়াত কোন অন্যায়ের পক্ষে থাকবে না।
পশ্চিমবঙ্গের মুসলমানদের সঙ্গে হওয়া নির্যাতনের বিষয়গুলো প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘‘আমরা এগুলো পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ করে প্রতিবেশী দেশ হিসেবে যা করণীয় তাই আমরা করব। শুধু পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যেকোনো জায়গায় যদি কোনো নিরীহ মানবগোষ্ঠীর ওপর জুলুম আমরা তার বিপক্ষে।’’
জামায়াত আমির বলেন, ‘‘সারা দুনিয়ায় মজলুম যেখানে আছে, আমরা সেই মজলুমের পক্ষে। এটাই আমাদের অবস্থান। দ্বিতীয় বিষয় হলো, ইসলাম ধর্মাবলম্বীদের সেখানে (ভারত) আলাদা করা হবে কেন? তাদের দেশের সংবিধান তো ধর্মনিরপেক্ষ সংবিধান। সে দেশে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার পালন করার পূর্ণ এখতিয়ার আছে।’’
বিরোধীদলীয় নেতা ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা ভারত সরকারের প্রতি অনুরোধ জানাব, ধর্ম, বর্ণ, গোত্র দেখবেন না। কারো প্রতি যেন আলাদা ব্যবহার করা না হয়, আমরা এটা তাদের অনুরোধ করি।”
‘পুশ ইন’ নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর বলেন, ‘‘যাচাই-বাছাই করে যদি এমন কোন বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন, ইনশাল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নিরপেক্ষ থাকব না।”
জামায়াতে আমির বলেন, ‘‘প্রতিবেশী আমরা সম্মান করি, কিন্তু কোন প্রতিবেশী আমাদের অপমান করবে এটাও আমরা কারো কাছ থেকে চাই না।”

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।

লোকাল এলসির তথ্য আদান-প্রদানে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’
দেশের অভ্যন্তরে পণ্য কেনাবেচায় ব্যবহৃত লোকাল এলসি বা ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদান ও লেনদেনে স্বচ্ছতা আনতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
সরকারপ্রধান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।”

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।