Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বিদেশে অবস্থান করেও তারেক রহমান গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৯: ৪৭
‘বিদেশে অবস্থান করেও তারেক রহমান গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন’

মহান মে দিবসের সমাবেশ থেকে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী এক বছরে প্রত্যেক নেতাকর্মীকে অন্তত দুজন করে নতুন সদস্য বা কর্মী তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

Advertisement

বিএনপির বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “বিদেশে অবস্থান করেও তারেক রহমান গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে শ্রমজীবী মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন।”

বিএনপির শক্তি বৃদ্ধির সঙ্গে শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের কর্মপরিকল্পনার সম্পর্ক তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, “দল শক্তিশালী থাকলে এসবই টিকে থাকবে এবং জনগণের কল্যাণে কাজ এগিয়ে যাবে।”

বর্তমান বাস্তবতায় শ্রমিকদের সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয় ও ভবিষ্যতে শ্রমজীবী মানুষের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নজরুল ইসলাম খান।

Advertisement
Advertisement
Advertisement

নজরুল ইসলাম খান বলেন, “আজকের এই মহান দিনে নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে একটি সিদ্ধান্ত নিতে পারলে সেটিই হবে সবচেয়ে বড় শক্তি। আমি আপনাদের কাছে খুব সহজ একটি আহ্বান জানাতে চাই—আগামী এক বছরে প্রত্যেকে মাত্র দুজন করে নতুন কর্মী তৈরি করুন।”

সংগঠন বিস্তারের চিত্র তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, “কোনো কারখানা বা প্রতিষ্ঠানে ২০০ জন সদস্য থাকলে প্রত্যেকে দুজন করে নতুন সদস্য তৈরি করলে তা ৬০০-তে পৌঁছাতে পারে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

নজরুল ইসলাম আরও বলেন, “এ লক্ষ্য বাস্তবায়ন করা গেলে আগামী দিনে শ্রমিক আন্দোলন ও দলীয় শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে।”

শ্রমজীবী মানুষের অধিকার ও আন্দোলনের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে এবং বাংলাদেশে শ্রমিক অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো প্রয়োজন।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের সংগ্রাম অব্যাহত রয়েছে এবং এই সংগ্রামকে আরও সংগঠিত করতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা।

বিষয়: বিএনপিশ্রমিক দলমহান মে দিবসতারেক রহমানসমাবেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।