Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৫: ৩১
ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ আসর খেলে ফেললেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স নেই নারী দলের। আসন্ন বিশ্বকাপেও কি বজায় থাকবে একই ধারা? নিগার সুলতানার স্বপ্ন অবশ্য বড় কিছুরই। ইতিহাস গড়ার প্রত্যয় নিয়েই বিশ্বমঞ্চে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। অতীত পক্ষে না থাকলেও এবার ভালো ক্রিকেট উপহার দিতে চান নিগার।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান মন্দের ভালোও নয়। সব মিলিয়ে ২৫ ম্যাচে জয় মিলেছে মাত্র ৩টি। অংশগ্রহণই যেন বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে নিগার বললেন, “একটা উইনলেস রোড যাচ্ছে আমাদের। তবে আমি এটাকে বোঝা মনে করছি না। বরং ইতিহাস বদল করার একটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।”

বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ ব্যাটসম্যানদের অধারাবাহিকতা। বোলাররা কিছুটা ভালো করলেও বড় মঞ্চে তারা পারেননি সঠিক সময়ে জ্বলে উঠতে। দ্রুত রান করা বা বড় স্কোর, কোনোটিই ঠিকঠাক করতে পারেননি তারা। বিশ্বকাপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানো ম্যাচগুলোতে বোলারদের ভূমিকাই ছিল বেশি।

তবে এই বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন নিগার, “আমরা গত সিরিজের পর থেকেই কিন্তু কাজ করেছি। সেখানে আমরা কিছু ম্যাচ খেলেছি, যদিও ফল আমাদের পক্ষে আসেনি। কিন্তু সেখানে অনেক ভালো কিছু নেওয়ারও ছিল। আমাদের বোলিং বিভাগটা ভালো করছে এবং ২-৩ জন নির্দিষ্ট খেলোয়াড় আছে যারা ধারাবাহিক। আমাদের পরিকল্পনা ছিল যারা যারা ভালো করছে তাদের যেন দলে রাখা হয় এবং বিশ্বকাপে তারা যেন একই ছন্দে থাকে সেটা নিশ্চিত করা।”

Advertisement
Advertisement
Advertisement

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতির অংশ হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক স্কটল্যান্ড বাদে তাদের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টকে দলের জন্য ভালো দিক হিসেবেই দেখছেন নিগার, “স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের কন্ডিশন, আবহাওয়া ও উইকেট প্রায় একই রকম থাকে। তাই এই সিরিজটা আমাদের ইংল্যান্ডে খেলার জন্য অনেক বেশি সাহায্য করবে। যদি আমরা সিরিজটা জিততে পারি, সেটা ইতিবাচক হবে।”

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন নিগাররা।

বিষয়: বাংলাদেশ নারী ক্রিকেটক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপখেলা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।