Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করা সম্ভব: শিক্ষামন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৫: ৩০
শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করা সম্ভব: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত পর্যায়ে উন্নীত করা সম্ভব।

Advertisement

আজ বুধবার জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কি না এবং কী পদক্ষেপ নেওয়া হবে- এই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে করে শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়।

সংসদকে মিলন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ডিএসএইচই) প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা প্রদান ও শিক্ষকদের প্রশিক্ষণসহ সমন্বিত প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষক সংকট নিরসন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “সরকারি বিদ্যালয়ের শূন্য পদের তালিকা প্রস্তুত করে তা পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) পাঠানো হচ্ছে। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে এনটিআরসিএ-এর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মেEC

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— পাঠ্যক্রম হালনাগাদ, তৃতীয় ভাষা ও কারিগরি শিক্ষা চালু, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন প্ল্যাটফর্ম প্রবর্তন এবং আনন্দমুখর ও নৈতিক শিক্ষার প্রসার।

মিলন বলেন, শিক্ষার্থীদের সামাজিক, মানবিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে, ডিজিটাল মনিটরিং সিস্টেম (ডিএমএস) চালু করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, আর্থিক স্বচ্ছতা নীতি প্রণয়ন, ভুয়া সনদধারী শিক্ষক শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক র‌্যাংকিং ব্যবস্থা চালু।

মিলন আরও বলেন, প্রস্তাবিত ‘নেক্সটজেন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, রিয়েল-টাইম মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা, সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তাধারা বিকাশ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও গুণগত মানসম্পন্ন ব্যবস্থায় রূপান্তরিত হবে।

বিষয়: তথ্যপ্রযুক্তিউন্নয়নশিক্ষাজাতীয় সংসদশিক্ষামন্ত্রী
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।