Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘৪ বছর ধইরা গ্যাস পাই না, বিল দিতাসি ফাও’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১: ৪৪
‘৪ বছর ধইরা গ্যাস পাই না, বিল দিতাসি ফাও’
ফাইল ছবি

“ছয় মাস পরপর গ্যাস বিল দিয়া আসি ফাও৷ সারা দিনে গ্যাস থাকেই না। যাইয়া দেহেন চুলা চেক কইরা। আজকে চার বছর ধইরা পাই না। বিল দিতাসি ফাও৷”

Advertisement

আজ রোববার এভাবেই গ্যাসের সংকটের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন রাজধানীর ইসলামবাগ এলাকার বাড়িওয়ালা মো. হারুন রশিদ।

Advertisement
Advertisement
Advertisement

ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. শরিফ উদ্দিন বলেন, “ভাই গতকাল রাত ৩টার সময় চুলা চেক করে দেখলাম গ্যাস নেই৷ আজকে বিকেল ৩টা বাজে, এখনো রান্না হয় নাই। হোটেলে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি না হয় হোটেলে খাইলাম, কিন্তু বাসার সবাই কী করবে?”

স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী ইয়াসির আরাফাত বলেন, “একসময় প্রকৃতিতে গ্যাসের সংকট ছিল না। আমরা যেমনে খুশি ব্যবহার করেছি। আর এখন চুলাই জ্বলে না অনেকের। গ্যাস তো আর চাইলেই তৈরি করা যায় না। এখন অপেক্ষা করতে হবে৷ এ ছাড়া তো আর উপায় নেই৷ আর জরুরি ভিত্তিতে সিলিন্ডার ব্যবহার করতে হবে৷ এই আরকি!”

আরেক ব্যবসায়ী সোহেল রানা বলেন, “গ্যাসের সংকট মূলত বাসা-বাড়িতে। ছোট-বড় কারখানার প্রায় সবগুলোই চলে বিদ্যুতের মাধ্যমে৷ সব কারখানাই চলছে ভালোভাবে৷”

বাড়িওয়ালা মো. আব্দুল আজিজ বলেন, “এই যে লাইন দেখেন। গ্যাস তো নাই। সিলিন্ডার আর বিদ্যুতের চুলায় রান্না করি৷ কোনো সময় লাকড়ির চুলা। আমি একা না, সবাই বলব।”

আরেক বাড়িওয়ালা এনামুর রহিম বলেন, “ভাই আমাগোর বাড়ির ভিতরে কোনো গ্যাস নাই৷ বাড়ির ভিতরে কী, এই মহল্লায় কোনো গ্যাস নাই। গ্যাসের কারণে বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকে না, চইলা যায়৷ এখন বাড়ি পুরাটাই খালি।”

গ্যাসের চুলায় আগুন ধরিয়ে গৃহকর্মী শাহিনুর বেগম দেখান চুলা জ্বলছে না। তিনি বলেন, “আমাদের মাঝরাতে রান্না করতে হয়৷ আর দিনে রান্না করলে করতে হয় সিলিন্ডার গ্যাস দিয়ে৷ মধ্যরাতে ছাড়া গ্যাস থাকেই না৷”

বিষয়: সংকটগ্যাস
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।