Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাইজেরিয়ায় এক গ্রামে হামলায় অন্তত ৩০ জন নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৯: ৫৯
নাইজেরিয়ায় এক গ্রামে হামলায় অন্তত ৩০ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি গ্রামে সোমবার ভোরে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দুই বাসিন্দা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছে।

উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় সশস্ত্র চক্র ও অন্য অপরাধী গোষ্ঠীর সহিংসতা বড় ধরনের নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। এসব এলাকায় প্রায়ই গ্রামগুলোতে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের ভেঙে গড়ে ওঠা সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) বিদ্রোহও অব্যাহত রয়েছে। তবে কাদুনা রাজ্যের এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

মহাদেশ হিসেবে আফ্রিকা কেন এত গরিব!Africa proverty

স্থানীয় যুবনেতা ও গ্রামের বাসিন্দা ইশায়া দাওয়া জানান, মধ্যরাতের কিছু আগে কৌরু স্থানীয় সরকার এলাকার নারিডন গ্রামে হামলাকারীরা প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

তিনি বলেন, কয়েকজন বাসিন্দাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের কয়েকজনের মরদেহ ইতিমধ্যে মর্গে নেওয়া হয়েছে।

দাওয়া বলেন, “নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছেন।” হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে গ্রামটির বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও তিনি জানান।

হামলার কয়েক ঘণ্টা পর সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রামটিতে পৌঁছায়।

বিষয়: আহতহামলাআফ্রিকানিহতনাইজেরিয়াজঙ্গি সংগঠনবিদ্রোহীআইএস
সর্বশেষ
  • ১

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

  • ৩

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ৪

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৫

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

সম্পর্কিত
  • লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।