Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৫ গুণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৩৮
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৫ গুণ

দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। মাত্র ৯০ দিনের ব্যবধানে এই ব্যবস্থায় দৈনিক লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণের বেশি বেড়েছে। একই সময়ে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।

Advertisement

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

Advertisement
Advertisement
Advertisement

আরিফ হোসেন খান বলেন, “বর্তমানে দেশের ব্যাংক ও এমএফএস গ্রাহকেরা প্রায় ৩৯ লাখ মার্চেন্টের কাছে বাংলা কিউআর স্ক্যান করে পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারছেন। চলতি বছরের জুনে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো। এসব লেনদেনের মোট মূল্য ছিল প্রায় ২৮ কোটি টাকা। তবে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাংলা কিউআর লেনদেন হচ্ছে। অর্থমূল্যের হিসাবে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ, গত ১ জুলাই থেকে ৯০ দিনের ব্যবধানে লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ এবং অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।”

বাংলা কিউআর ব্যবস্থার ব্যবহার বাড়াতে গত ১ জুলাই থেকে সব ধরনের প্রোপ্রাইটারি কিউআরের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি লেনদেনের গতি, প্রচার ও খরচ কমানোর বিষয়েও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশবাংলা কিউ আর ও বিকাশ

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে করা পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা হবে। একই সঙ্গে একুয়ারিং প্রতিষ্ঠানের সর্বনিম্ন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর ১ শতাংশের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ইস্যুয়িং প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রেভিনিউ ফি বা আইআরএফও শূন্য নির্ধারণ করা হয়েছে। এতে মার্চেন্টদের জন্য বাংলা কিউআর ব্যবহারের খরচ কমবে।

ছোট মার্চেন্টদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে ১ অক্টোবর থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়া হবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি প্ল্যাটফর্মের আওতায় হওয়া এসব লেনদেনের জন্য একুয়ারিং ও ইস্যুয়িং প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক এই প্রণোদনা দেবে।

এ ছাড়া আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে পারসন টু পারসন বা পিটুপি লেনদেন চালু হচ্ছে। এর ফলে গ্রাহকেরা মোবাইল অ্যাপ ব্যবহার করে একে অন্যের কাছে সরাসরি ইন্টারঅপারেবল ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

গ্রাহকের আস্থা বাড়াতে লেনদেন ব্যর্থ হলে দ্রুত রিফান্ড এবং ডিসপুট দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তির ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ২৭ সেপ্টেম্বর একটি এসক্রো গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়: বাংলাদেশঅর্থনীতিবাংলা কিউআরবাংলাদেশ ব্যাংকলেনদেন
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি