Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২২
বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ
বাংলা কিউআর ও বিকাশের কোলাজ। ছবি: এআই দিয়ে নির্মিত

দেশে ডিজিটাল বা ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ার সাথে সাথে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘বাংলা কিউআর’ কোড। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৭ লাখ ৫৩ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছেন। এসব কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১৩২ কোটি টাকার লেনদেন হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলা কিউআর স্থাপনে সবচেয়ে এগিয়ে রয়েছে এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। দেশজুড়ে বিকাশ ৮ লাখ ৫ হাজার ৩৫৭টি স্থানে এই কিউআর স্থাপন করেছে। ৪ লাখ ২৭ হাজার ৬৬৩টি মার্চেন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। আর ৩ লাখ ১১ হাজার ৯৩৭টি মার্চেন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ও অন্যান্য ব্যাংকগুলোর মধ্যেও কার্যক্রম জোরদার হয়েছে। সোনালী ব্যাংক ২ লাখ ৭২ হাজার ৫০৭টি এবং অগ্রণী ব্যাংক ২ লাখ ৬৮ হাজার ৩টি বাংলা কিউআর স্থাপন করেছে। ফিনটেক প্রতিষ্ঠান ট্যালি পে ২ লাখ ৬ হাজার ১৮৯টি, রূপালী ব্যাংক ১ লাখ ৭৮ হাজার ৪৩৫টি, রকেট ১ লাখ ৬৭ হাজার ৬২৫টি, জনতা ব্যাংক ১ লাখ ২১ হাজার ২০৯টি, সেবা ফিনটেক ১ লাখ ১৯ হাজার ৫৮টি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১ লাখ ১১ হাজার ৮৩৯টি মার্চেন্টে এই সেবা চালু করেছে।

ব্যবসায়ীদের একাধিক প্রতিষ্ঠানের পৃথক কিউআর ব্যবহারের ঝামেলা দূর করতে ২০২১ সালে ‘ওয়ান কান্ট্রি, ওয়ান কিউআর’ ধারণার সূচনা করে বাংলাদেশ ব্যাংক। এর ফলে যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে একই বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করা সম্ভব হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে পূর্ণ আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করে এবং একই বছরের ১৫ ডিসেম্বর থেকে তাৎক্ষণিক পেমেন্ট সেটেলমেন্ট নিশ্চিত করে। পরবর্তীতে চলতি ২০২৬ সালের জুলাই মাস থেকে নিজস্ব বা প্রোপাইটারি কিউআরের পরিবর্তে সব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে মার্চেন্টদের জন্য সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) মার্চেন্ট ডিসকাউন্ট রেট নির্ধারণ করে দেওয়া হয়।

বিষয়: লেনদেনতথ্যপ্রযুক্তিব্যাংকঅর্থনীতি
সর্বশেষ
  • ১

    রাজাকার কলঙ্ক থেকে কিছুটা মুক্তি দিতে জামায়াতকে পতাকা দেন খালেদা জিয়া: মীর শাহে আলম

  • ২

    ভারত মহাসাগরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি দিল ইরান

  • ৩

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

  • ৪

    বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ

  • ৫

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

সম্পর্কিত
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

    দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    দেশে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩টি শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

  • ঝালমুড়িতে ঝাল বেশি হওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

    ঝালমুড়িতে ঝাল বেশি হওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

    গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়িতে ঝাল বেশি দেওয়া নিয়ে বাক্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গাজী রাফিজ উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফিজ উদ্দিন খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর

  • উপাচার্য বদলের প্রতিবাদে তৃতীয় দিনেও বন্ধ চুয়েট

    উপাচার্য বদলের প্রতিবাদে তৃতীয় দিনেও বন্ধ চুয়েট

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি আজ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে আজ বৃহস্পতিবারেও চুয়েটে একাডেমিক, পরীক্ষাসংক্রান্ত ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।