Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উপাচার্য বদলের প্রতিবাদে তৃতীয় দিনেও বন্ধ চুয়েট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৭
উপাচার্য বদলের প্রতিবাদে তৃতীয় দিনেও বন্ধ চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) চলছে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ছবি: চরচা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি আজ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে আজ বৃহস্পতিবারেও চুয়েটে একাডেমিক, পরীক্ষাসংক্রান্ত ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

Advertisement
Advertisement
Advertisement

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। পরে বেলা পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের অব্যাহিত প্রজ্ঞাপন বাতিল করে তাকে পদে বহাল রাখার জোর দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠ করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, ‘‘সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন এবং শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে ফেরানো না দেওয়া পর্যন্ত আমাদের এই যৌক্তিক আন্দোলন চলবে।’’

উল্লেখ্য, গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই প্রজ্ঞাপনের খবর ছড়িয়ে পড়তেই সেদিন রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন এবং পরদিন মঙ্গলবার সকাল থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন। প্রসঙ্গত, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সায়েম গত ২৭ জুলাই মাত্র চুয়েটের উপাচার্য পদে নিযুক্ত হয়েছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে শাটডাউন আন্দোলনের অংশ হিসেবে বুধবার থেকে শুরু হওয়া সাধারণ শিক্ষার্থীদের গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি আজ বৃহস্পতিবারেও অব্যাহত ছিল। এছাড়া দাবির সপক্ষে ক্যাম্পাসে আজ সন্ধ্যা সাড় ৬টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

বিষয়: প্রতিবাদআন্দোলনবদলিচট্টগ্রামচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

  • ২

    বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ

  • ৩

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

  • ৪

    যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যেতে চায় তার মিত্ররা?

  • ৫

    ঝালমুড়িতে ঝাল বেশি হওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

সম্পর্কিত
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

    দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ

    বাংলা কিউআর-এ দৈনিক ১৩২ কোটি টাকা লেনদেন, শীর্ষে বিকাশ

    দেশে ডিজিটাল বা ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ার সাথে সাথে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘বাংলা কিউআর’ কোড। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৭ লাখ ৫৩ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছেন। এসব কিউআরের মাধ্

  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    দেশে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৩টি শিশু। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

  • ঝালমুড়িতে ঝাল বেশি হওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

    ঝালমুড়িতে ঝাল বেশি হওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

    গাজীপুরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় ঝালমুড়িতে ঝাল বেশি দেওয়া নিয়ে বাক্‌বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গাজী রাফিজ উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফিজ উদ্দিন খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর