
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৬০ বলে প্রয়োজন মাত্র ৬১ রান, হাতে ৬ উইকেট। অনায়াস জয়ই তো এমন পরিস্থিতিতে একমাত্র ফলাফল হতে পারে ব্যাটিং করা দলের জন্য। তবে ঠিক যেন ছেলেদের দলের মত পাকিস্তানের মেয়েরাও নাটকীয়ভাবে ব্যাটিং ধসের শিকার হলেন। বোলারদের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশ নারী দল পেল গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এক জয়, যা খুলে দিয়েছে নকআউট পর্বের দুয়ার।
প্রতি গ্রুপ থেকে মাত্র দুটি দল পরের রাউন্ডে যেতে পারবে বলে বিশ্বকাপে বাংলাদেশের জন্য পথচলা কঠিন হতে পারে। কারণ, সামনে আছে ভারত। পাশাপাশি রয়েছে আরেক শক্তিশালী দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জও।
এই জয়ে গ্রুপ ১-এর তিন নম্বর পজিশনে উঠে এসেছে বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে মাত্র দুটি দলই যাবে নকআউট পর্বে, তাই পরের দুই ম্যাচে ভারত বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় না পেলে আগেভাগেই বিদায় নিতে হবে বাংলাদেশের মেয়েদের।
আগামী ২৫ জুন ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ করেছিল ৬ উইকেটে ১২৩ রান। পাকিস্তানের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১০০ রানে।
অথচ রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল ভীষণ আশা জাগানিয়া। ৬ ওভারে বিনা উইকেটে রান ছিল ৪৯। তবে এরপরই ঘুরে দাঁড়ায় নিগার সুলতানার দল। তিন উইকেটে শুরুটা করেন অভিজ্ঞ নাহিদ আক্তার। এরপর এক ওভারে দুই উইকেট সহ মোট তিন উইকেট পাকিস্তানের ইনিংসের কোমর ভেঙে দেন সানজিদ আক্তার মেঘলা।
৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বসা পাকিস্তান আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ তিন ওভারে করতে পারে মাত্র ১৭ রান, যেখানে বড় ভূমিকা রাখে বাংলাদেশের বোলারদের কিপ্টে বোলিং।
নাহিদা (১৮/৩) ও সানজিদা (২১/৩) দুর্দান্ত বোলিং করলেও ম্যাচ সেরার খেতাব জিতেছে স্বর্না আক্তার। ৭২ রানে পঞ্চম উইকেটের পতনের পর নেমেছিলেন। এরপর খেলেন মাত্র ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংস। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক নিগারও (৩৬)।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।