Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৪
এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় রুফটপ সোলার (ছাদের সৌরবিদ্যুৎ) উৎপাদনে আর্থিক প্রণোদনা প্রদানসহ নবায়নযোগ্য শক্তির প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার সংসদে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় মৌলিক যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত ২ শতাংশ অগ্রিম আয়কর শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে। খবর ইউএনবির।

সরকারপ্রধান আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০.১৫ টাকায় ক্রয় করবে।

তারেক রহমান বলেন, “এর অর্থ হলো সরকার পাইকারি হারের বাইরে অতিরিক্ত একটি প্রণোদনা প্রদান করবে।”

Advertisement
Advertisement
Advertisement

প্রতি ইউনিট গড়ে ৬-৭ টাকা উৎপাদন খরচের ওপর ভিত্তি করে এই ব্যবস্থার মাধ্যমে ৪০ শতাংশ লাভ এবং ৫ শতাংশ প্রিমিয়ামসহ সর্বমোট ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, এই প্রণোদনা তিন বছরের জন্য প্রযোজ্য থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় রুফটপ সোলার চালুর লক্ষ্যে সরকার ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ চালু করেছে।

শুধু বহুদলীয় গণতন্ত্রই নয় সংসদীয় গণতন্ত্রও এনেছে বিএনপি: প্রধানমন্ত্রীpm and anda philip

তারেক রহমান আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো সম্ভব হবে।

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

প্রস্তাবিত টার্মিনালটি স্থাপন করা হলে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

এর ফলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলেও সংসদে বলেন প্রধানমন্ত্রী।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য সরকার ইতোমধ্যে ১০ বছর মেয়াদি একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি বলেন, এ বিষয়ে কিছু নিরীক্ষা ও মূল্যায়ন এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

সংসদ নেতা জানান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী খুব শিগগিরই এই পরিকল্পনা সংসদ ও জাতির সামনে তুলে ধরবেন। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে আগামী এক দশকে সরকার কীভাবে এই খাতগুলোকে এগিয়ে নেবে, তা এই পরিকল্পনায় বিস্তারিত থাকবে।

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন সংক্রান্ত সংসদ সদস্য সাবিকুন নাহার মুন্নির এক সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি সংকট সমাধানে সহায়ক হলে সরকার ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনের বিষয়টি বিবেচনা করবে।

তিনি উল্লেখ করেন যে, ফুলবাড়ীর কয়লা বিশ্বের উন্নত মানের কয়লাগুলোর অন্যতম।

প্রধানমন্ত্রী বলেন, “যদি আমরা এই কয়লা উত্তোলন করে আমাদের জ্বালানি সংকট সমাধান করতে পারি, তবে তা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং অবশ্যই দেশের জন্য ভালো হবে।”

তবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা, কৃষিজমি এবং পরিবেশের ওপর প্রভাবের বিষয়টি বিবেচনায় রাখা হবে বলে তিনি জানান।

তারেক রহমান বলেন, “অবশ্যই কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসতবাড়ি আছে। সেখানে কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য; অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়। তাদের যাতে আয় রোজগার বন্ধ না হয় বরং সেই প্রকল্প গ্রহণ করলে যাতে তারা কোনো না কোনোভাবে লাভবান হতে পারে, সে সব ব্যবস্থা পর্যালোচনা করেই এবং অবশ্যই পরিবেশের যে বিষয়টি আছে সেটিকে গুরুত্ব দিয়েই আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব।”

বিষয়: প্রধানমন্ত্রীআমদানিজ্বালানিনতুন উদ্যোগএলএনজিতারেক রহমানগ্যাস সংকট
সর্বশেষ
  • ১

    সরকার বদলালেই বদলে যায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, কী ক্ষতি হয়

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

  • ৩

    মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

  • ৪

    নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

  • ৫

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

সম্পর্কিত
  • খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

    খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শেখপাড়া নবীনগর এলাকার তনু সরদার ও শেখপাড়ার ইব্রাহিম হোসেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

  • মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

    মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

    হাটহাজারীতে মায়ের শেষকৃত্য শেষে কারাগারে ফেরানো হলো প্যারোলে মুক্তি পাওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে চিন্ময় কৃঞ্চকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে চরচাকে জানান সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। এর আগে বৃহস্পতিব

  • ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।