
বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আসিফ আকবর নিজেই গণমাধ্যমের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আসিফ আকবর জানান, ভোরে বিশাল সেন্টারের সামনে তার গাড়িটি পার্ক করা ছিল। সেসময় তিনি শপিং মলের ওপরের তলায় নিজের ব্যক্তিগত কার্যালয়ে ছিলেন এবং নিচে নেমে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান এই সংগীতশিল্পী।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্ক করা গাড়িটিতে ভোরের দিকে কে বা কারা গুলি চালিয়ে পালিয়েছে। তবে এর পেছনে হামলাকারীদের কী উদ্দেশ্য ছিল বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, জড়িতদের দ্রুত শনাক্ত করতে পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাড়িতে ঢুকে নারীর চুল কেটে শরীরে দেওয়া হলো মরিচের গুঁড়া
ঝিনাইদহে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, মারধর করে ভুক্তভোগী নারীর চুল কেটে শরীরে দেওয়া হয় মরিচের গুঁড়া।

কুড়িলে প্রাইভেট কারের চাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুট এলাকায় প্রাইভেট কারের চাপায় এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে বৃদ্ধের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। খবর বার্তাসংস্থা ইউএনবির।

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
বিক্ষোভ মিছিল শেষে খাগড়াছড়ি পৌরসভার শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।